ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেড অ্যালার্ট চলাকালে বেনাপোলে অবৈধ পারাপারের চেষ্টা : ৩৩ আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ১:০৫ অপরাহ্ণ
রেড অ্যালার্ট চলাকালে বেনাপোলে অবৈধ পারাপারের চেষ্টা : ৩৩ আটক

ইয়ানুর রহমান, যশোর : নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের আসামি ও তালিকাভুক্ত জঙ্গিদের গ্রেফতারের জন্য দেশের সবগুলো ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত পথে রেড অ্যালার্ট জারি করেছে সরকার।

Shamol Bangla Ads

রেড অ্যালার্ট সত্তে¡ও মানুষ বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ-ভারতে যাতায়াত করছে। বুধবার দিনে ও রাতে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই দেশে যাতায়াতের সময় ৩৩ জনকে আটক করে বিজিবি সদস্যরা। ফলে তালিকাভুক্ত সন্ত্রাসীরা এমনকি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের আসামিদের অনায়াসে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
আটক ব্যক্তিরা জানান, পাসপোর্ট ও ভিসা না পেয়ে তারা অনেকে দালালের মাধ্যমে চিকিৎসা নিতে ও বেড়ানোর জন্য ভারতে যাচ্ছিলেন। আবার কেউ কেউ ভারত থেকে ফিরছিলেন। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বেনাপোল থানার ওসি অপূর্ব হাসান আমাদের প্রতিনিধিকে জানান, আটক ৩৩ জনের মধ্যে ১০ জনকে বুধবার দুপুরে বন্দর থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। বাকি ২১ জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, শার্শার বেনাপোল বৃহত সীমান্ত এলাকা। এ সীমান্ত দিয়ে অসংখ্য মানুষ অবৈধভাবে দুই দেশে যাতায়াতের চেষ্টা করে থাকে। সীমান্তে সর্বচ্চো নিরাপত্তা বহাল রয়েছে। বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে বলেই অবৈধ যাতায়াতের সময় এদের আটক করা সম্ভব হয়েছে।

Need Ads
error: কপি হবে না!