ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ১:২৬ অপরাহ্ণ

IMG_20140514_170650কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর যৌথ আয়োজনে ৩৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০১৪ এর শুভ উদ্বোধন হয়। বুধবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব দেলোয়ার হোসাইন।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মল্লিক সাঈদ মাহŸুব এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা, চুয়াডাঙ্গা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ এস এম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব সিদ্দিকুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কহিনুর ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন এন.ডি.সি মোঃ মুনিবুর রহমান।
বিজ্ঞান মেলা উদ্বোধন করার পর জেলা প্রশাসকসহ সবাই মেলার বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। এবার মেলায় সর্বমোট ১৫টি বিদ্যালয় অংশ গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
error: কপি হবে না!