ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুরে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে ভূমিদস্যুরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ১২:৩৫ অপরাহ্ণ
গোমস্তাপুরে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে ভূমিদস্যুরা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দোখলাডাঙ্গা গ্রামে রাস্তার উপর বেড়া দিয়ে পার্কাঁ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ভূমিদস্যু।

Shamol Bangla Ads

ঘটনার বিবরনে জানা যায়, রাধানগর ইউনিয়নের অধিনে রাধানগর মরুরমোড় হতে দোখলা ডাঙ্গা পর্যন্ত কাচাঁ রাস্তাটি ৬০ বছর ধরে এলাকার মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে। এবং রাস্তাটি সরকারী রেকর্ড ভুক্ত । ধানের মৌসুমে । ঐ রাস্তা দিয়ে হাজার হাজার মন ধান মানুষ ঘরে তুলে। বর্তমান অর্থবছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চল অনাগ্রসর এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি তত্ত¡াবধানে ঠিকাদার নিয়োগের মাধ্যমে রাস্তার কাজ শুর করলে দোখলাডাঙ্গা গ্রামের এসলাম মন্ডলের ছেলে লালটু, মতিউর, ফারুক ও রেজ মোহাম্মদের ছেলে ভোগা, আনারুল, তরিকুল সহ কয়েক জন রাতের বেলা রাস্তা কেটে ফেলে বড় বড় গর্ত এবং মাঝ রাস্তায় বেড়া দিয়ে ফেলে রাস্তার কাজ বন্ধ করে রাস্তা তৈরিতে বাধা সৃষ্টি করে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে রাধারনগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, তার পরিষদে রেজুলেশনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে রাস্তা তৈরির জন্য কপি প্রেরন করে। এলজিইডির উপজেলা প্রকৌশলি ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারকে রাস্তার কাজ শুরু করার জন্য নির্দেশ প্রদান করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!