তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মাঝে ৪ মে রবিবার প্রতীক বরাদ্দ দিয়েছেন কুমিল্লা জেলা রির্টানিং অফিসার রাশেদুল ইসলাম।
প্রতীক প্রাপ্ত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আ’লীগ সমর্থিত অধ্যক্ষ আব্দুর রউফ প্রতীক পেয়েছেন দোয়াত-কলম, হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমর্থিত ১৯দল সমর্থিত প্রার্থী হাজী ফজলুল হক ফজলু প্রতীক পেয়েছেন আনারস। ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম প্রতীক পেয়েছেন তালা, বিএনপি প্রার্থী কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত প্রার্থী কেন্দ্রীয় যুবদল নেতা মো: নবী নেওয়াজ প্রতীক পেয়েছেন উড়ো জাহাজ, জামায়াত সমর্থিত প্রার্থী এ.কে.এম এমদাদুল হক মামুন প্রতীক পেয়েছেন টিউবওয়েল, কোতয়ালী থানার ন্যাপ এর সহ-সভাপতি মো: খোকন হায়দার প্রতীক পেয়েছেন টিয়া পাখী, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর হোসেন প্রতীক পেয়েছেন চশমা এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মেয়র সাক্কু’র সমর্থিত প্রার্থী ফাতেমা বেগম বিপ্লবী প্রতীক পেয়েছেন হাঁস, আ’লীগ সমর্থিত প্রার্থী হোসনেয়ারা বেগম প্রতীক পেয়েছেন প্রজাপতি, বিএনপি প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমর্থিত প্রার্থী জেসমিন চৌধুরী প্রতীক পেয়েছেন কলস।
অপরদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী গোলাম সারোয়ার প্রতীক পেয়েছেন কাপ-পিরিচ, বিএনপি সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম খন্দকার স্বপন প্রতীক পেয়েছেন টেলিফোন, আ’লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মমিন মজুমদার প্রতীক পেয়েছেন হেলিকপ্টার, বিএনপি সমর্থিত প্রার্থী মো: কাউছারুল ইসলাম সুমন প্রতীক পেয়েছেন মটর সাইকেল, বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী প্রতীক পেয়েছেন দোয়াত-কলম, জাপা সমর্থিত প্রার্থী সৈয়দ আব্দুর রাজ্জাক প্রতীক পেয়েছেন আনারস। ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি মনিরুল হক চৌধুরী সমর্থিত প্রার্থী মো: সোহেল চৌধুরী প্রতীক পেয়েছেন তালা, জাপা সমর্থিত প্রার্থী আব্দুল কাদের প্রতীক পেয়েছেন উড়ো জাহাজ, জামায়াত সমর্থিত প্রার্থী হোসাইন মোহাম্মদ নুরুল্লাহ প্রতীক চশমা, আ’লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হাই বাবলু প্রতীক পেয়েছেন টিউবওয়েল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী কানিজ ফাতেমা প্রতীক কলস ও দেলোয়ারা বেগম প্রতীক পেয়েছেন বৈদ্যুতিক পাখা, ১৯দলীয় সমর্থিত প্রার্থী মোসা: শাহিনা আক্তার প্রতীক পেয়েছেন ফুটবল।




