ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত বর্তী গ্রাম পারুয়ায় ফেন্সিডিল উদ্ধারের সময় মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে গয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্য হাসিবুল ইসলাম গুরুতর আহত হন।

বালিয়াডাঙ্গী থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার দুই সদস্য ওই গ্রামে যায়। ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করার চেষ্টা করলে মোকসেদ আলী নামে এক চোরা কারবারি ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য দের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানা যায় ওই চোরা করাবারি মোকসেদ আলীসহ ৪০ বোতল ফেন্সিডিল ও একটি ধারালো অস্ত্র আটক করে পুলিশ।




