সুমন মল্লিক, ভাণ্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সাথে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খশরু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান, আ.লীগ নেতা নিজামুল হক নান্না, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, মো.শফিকুল কবির বাবুল তালুকদার,উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার প্রমূখ। পরে স্থানীয় ভুমি অফিস চত্বরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে এক সংবর্ধণা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হালিম প্রমূখ । বিকেলে বন্দরের ডকঘর সংলগ্ন খোলা জায়গায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা মার্কেটের স্থান নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী।




