মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদা সৈয়দ মহসিন আলী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মৌলভীবাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
১৩ জানুয়ারি সোমবার মন্ত্রীর বেরিরপাড়স্থ বাসভবন থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার বাসভবনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সৈয়দ মহসিন আলী মৌলভীবাজারে রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত জনপ্রিয় ব্যাক্তি তিনি পৌরসভার তিনবারের সাবেক পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । ২০০৮ সালে নবম জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর প্রার্থী হয়ে বিপুল ভোটে সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন।জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল জানান, আজ মৌলভীবাজার বাসীর আনন্দের দিন সৈয়দ মহসিন আলীকে মন্ত্রী করা হয়েছে এটা গর্বের বিষয়। দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহবান জানান।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের কৃষি বিষায়ক সম্পাদক মো:ফজলুল করিম জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়ন সার্থে সৈয়দ মহসিন আলীকে পূর্ন মন্ত্রী করায় তারা খুশি। মৌলভীবাজার জেলার উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন এটাই তাদের চাওয়া।




