ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান মে দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১, ২০১৪ ৪:৫৯ অপরাহ্ণ

Mayস্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় শেরপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন শেরপুর-১ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, চাতাল শ্রমিকসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে শহরের থানা মোড় এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন সংগঠন পৃথক আলোচনা সভার আয়োজন করে।

Shamol Bangla Ads

দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় শ্রমিক লীগ এক আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন শহরের নিউমার্কেট অঙ্গনে এক পৃথক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাবেক পৌর কাউন্সিলর রুকুনুজ্জামান তারেক। জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহিম। পরে প্রধান অতিথি ফিতা কেটে দর্জি শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন করেন।

শ্রীবরদী : শ্রদ্ধা আর ভালবাসাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীবরদীতে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন।

Shamol Bangla Ads

এদিকে শহরের মসজিদ মার্কেটে উপজেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব শ্রমিক লীগের আহবায়ক আরিফ হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাফরউল­াহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুব শ্রমিক লীগের সদস্য সচিব রফিকুল ইসলাম ডালিম প্রমূখ। এদিকে উপজেলা ট্রাক ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন, রাজ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ও ইলেক্ট্রনিক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে।

ঝিনাইগাতী : সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আর্ন্তজাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় অটোরিক্সা, অটোটেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক সংগঠন, বাস-ট্রাক, ট্র্যাংক লরী শ্রমিক ইউনিয়ন, ট্রলিসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল জাতীয় ও শোক পতাকা উত্তোলন, র‌্যালি, পৃথক পৃথকভাবে আলোচনা সভা, কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।

নকলা : শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা উপজেলায় শ্রমজীবী লোকের ঐতিহাসিক সংগ্রামের স্মৃতি স্মরণে “শ্রমিক-মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উদ্যাপন করেছে জাতীয় শ্রমিকলীগ – নকলা সহ উপজেলা প্রশাসক এবং একাধিক শ্রমিক সংগঠন। জাতীয় শ্রমিকলীগ-নকলা কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদ চত্ত¡রে খন্দকার রবিউল করিম মানিক এর সভাপতিত্বে ২দিন ব্যাপী মে দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ-ময়মনসিংহ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় শ্রমিকলীগ শেরপুর শাখার সভাপতি মোঃ ইমাম হোসেন ঠান্ডু এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান মুকুল, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন এবং সৈয়দা উম্মেকুলছুম রেনু। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সারোয়ার আলম এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ নকলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম তালুকদার, সাংঘঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ৪নং গৌড়দ্বার ইউপিঃ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান হীরা, বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রী বহুমুখী কল্যাণ সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, রিক্সা, ভ্যান, ট্রাক, ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তুরা শ্রমিক ইউনিয়ন, রং শ্রমিক ইউনিয়ন এবং ব্যাংকের শ্রমিক কর্মচারী ইউনিয়ন নামক সংগঠনের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক।
কর্মসূচীর ১ম দিনে জাতীয় ও উলে­খিত সংগঠনের সাংগঠনিক পতাকা উত্তোলণ, বর্ণাঢ্য র‌্যালী মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে গিয়ে শেষ করে, মিলাদ মাহফিল এবং স্বাগত আলোচনা সভা করা হয়। আলোচনায় বক্তারা দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন- ১৮৭২ সালে কানাডার এক শ্রমিক সমাবেশে মালিক পক্ষের লোক পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরন ঘটায় এতে একজন পুলিশ নিহত হন। অতঃপর পুলিম শ্রমিক সমাবেশে গুলি বর্ষন করেন, তাতে কমপক্ষে ১১জন শ্রমিক প্রান হারায়, আহত হয় অগনিত শ্রমিক। পুলিশ হত্যার অভিযোগ এনে অগাষ্ট স্পিচ সহ ৮জন শ্রমিক নেতাকে জেলে প্রেরণ করা হয়, এর ধারাবাহিকতায় শিল্প বিপ্লবের শুরুতে শ্রমিকরা ন্যায্য মজুরীসহ দৈনিক ১০-১৪ ঘন্টা কাজের পরিবর্তে দৈনিক ৮ঘন্টা কাজের দাবীতে ৭ অক্টোবর ১৮৮৪ তারিখে শিকাগোর হারভেস্ট মেশিন কোম্পানীর শ্রমিকরা ১লা মে ১৮৮৬ পর্যন্ত সময় বেধে দেয়। ৩মে ১৮৮৬ তারিখে ধর্মঘটের ডাক দেয় এবং ৪মে ১৮৮৬ তারিখে ৩লক্ষাধিক শ্রমিক একত্র হয়। আন্দোলনকারী শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায় এতে ১জন নিহত ৫জন মারাত্বক আহতসহ অনিদৃষ্টসংখ্যক শ্রমিক আহত হন। আন্দোলনকে চিরতরে স্থিমিত করার লক্ষ্যে অগাষ্ট স্পিচ সহ অভিযুক্ত ৮জন শ্রমিক নেতাকে বিচারাধীন আনা হয় এবং ১১নভেম্বর ১৮৮৭ তারিখে ১জনকে ১৫ বছরের কারাদন্ড ৬জনকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো হয় এবং ১জন নিদৃষ্ট তারিখের পূর্বেই কৌশলে কারাগারে আত্মহত্যা করেন। তবুও আন্দোলন চলতে থাকে। ১৮৯০ সালে সোশ্যালিষ্ট লেবার ইন্টারন্যাশনাল সম্মেলনে জার্মান কমিউনিষ্ট নেত্রী ক্লারা জেটকিন ঘোষনা দেন যে, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হবে এবংকি কানাডা ও যুক্তরাষ্ট্র ছাড়া ১৮৯০ সাল থেকেই সারা বিশ্ব দিবসটি পালন করে আসছে। অনেক ত্যাগ তিতিক্ষা ও আত্মহুতির ফলেই ন্যূনতম মজুরী, নিরাপত্তা আইন, দৈনিক ৮ ঘন্টা শ্রমসহ বিভিন্ন যোগোপযোগি সুযোগ সুবিধা ভোগ করে আসছে। আর তাইতো বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে এ দিবসটি অধিক গুরুত্বপূর্ণ এবং তারা শ্রদ্ধাভরে স্মরণ করে সেইসব শ্রমিকদের। অপর দিকে বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন মে দিবস উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আশরাফুল আলম আশরাফ কর্তৃক উপজেলা মুক্তমঞ্চে আয়োজন করে র‌্যালী, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং রাত ৮টা হতে সাংস্কৃতিক অনুষ্ঠানের। তাছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‌্যালীর। এ র‌্যালীতে স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!