মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ২৯ এপ্রিল মঙ্গলবার এলাকার প্রবীণ বূজুর্গ পীর-এ কেবলা দেওয়ান মাহবুব-উল আলম (চিঃ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় ইসলামের খেদমতের পাশাপাশি সামাজিকতার উন্নয়নসহ বিপথগামী মানুষদের সহজ-সরল পথে নিয়ে এসেছেন। দেশের বিভিন্ন স্থানে তার অসংখ্য ভক্ত ও মুরিদ রয়েছেন। উপজেলা সদরের রহিমপুর গ্রামের মৃত দেওয়ান পানাতুলার পুত্র দেওয়ান মাহবুব-উল আলম মৃত্যুর সময় এক মেয়ে, জামাই, দুই নাতীসহ বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য ভক্ত ও মুরিদ রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃতূ্যতে নওগা-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




