ads

বুধবার , ১৫ জুন ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে আটক করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৫, ২০১৬ ৪:৩১ অপরাহ্ণ

Asaduzzaman_khanশ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে চলা জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) ও পলিটিক্যাল (রাজনৈতিক) নিপীড়নের উদ্দেশ্যে কাউকে আটক করিনি। আগে প্রতিদিন কমবেশি দুই হাজারের মতো আটক করা হতো। এখনো তাই হচ্ছে।’ ১৫ জুন বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, প্রতি থানায় ২০ জন করে আটক করা হলেও আটকের সংখ্যা ১২ হাজার ৬শ জন হয়। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের অনেকেই পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া জঙ্গি তো আছেই।
সাঁড়াশি অভিযানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা জানিয়েছি, এটা বিশেষ কিছু নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটা আমরা করছি না। সন্দেহভাজন জঙ্গি ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেই এ অভিযান চলছে।’
বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস একটি গ্লোবাল থ্রেট (বৈশ্বিক হুমকি)। এই হুমকি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে চাই বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। এ ছাড়া দূতাবাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর বিষয়টিও তাঁকে জানানো হয়েছে। এ কারণে মার্কিন রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়েছেন।’
বিএনপি দাবি করছে যে অভিযানে আটক-গ্রেফতারের অর্ধেকই বিএনপির নেতা-কর্মী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। যাদের আটক করা হচ্ছে, তারা ক্রিমিনাল (অপরাধী)। এখন ক্রিমিনাল বিএনপির সদস্য কি না, তা আমার জানা নেই। কোনো নিরপরাধ ব্যক্তিকে ধরা হয়নি। নির্দিষ্ট অভিযোগ ও সন্দেহের ভিত্তিতেই ধরা হয়েছে। যদি কেউ নিরপরাধ হন, তবে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া নিরপরাধ কাউকে গ্রেফতার বা আটক না করার জন্য প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন।’

Need Ads