চুয়াডাঙ্গা প্রতিনিধি : আজ ১৫ মার্চ শনিবার তৃতীয় দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি স¤পন্ন করেছে প্রশাসন। আটজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স ও সেনাবাহিনী শুক্রবার সকাল থেকেই টহল দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় উদ্যোগে কোনো ঘাটতি নেই।

চুয়াডাঙ্গা জেলা রির্টারনিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ও আইন শৃংখলার পরিবেশ সুষ্ঠ রাখতে এবং যে কোন ধরনের নাশকতা রুখতে আনছার, পুলিশ ও র্যাবের পাশাপাশি ৩ প্লাটুন করে বিজিবি ও সেনা মোতায়ে করা হয়েছে।
সহকারি রির্টানিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান জানান, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। এর মধ্যে ৯৭ হাজার ৪২৫ জন পুরুয় ও ৯৭ হাজার ৫৭৫ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহনের জন্য কয়েক দফা নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে।
তবে সমালোচনা শুরু হয়েছে অন্য বিষয়ে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে হাইকোর্ট থেকে অবৈধ ঘোষিত নসিমন করিমনে করে। শুক্রবার সকাল থেকে উপজেলার ৭৭ টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ পাঠানো হয়েছে। এসব কাজে ব্যবহার করতে দেখা যাচ্ছে অবৈধ নসিমন-করিমন ও আলমসাধু। এর ২৪ ঘণ্টা আগে বৃহ¯পতিবারও উপজেলায় নসিমন-করিমন চলাচলে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলারক্ষকারী বাহিনী। অথচ ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য শুক্রবার সকাল থেকেই তারা বিভিন্ন এলাকায় রওনা হয়েছেন এসব যানবাহনে চড়েই। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান জানান, সুষ্ঠুভাবে নির্বিঘœ পরিবেশে ভোটগ্রহণের জন্য যা যা করা প্রয়োজন তার সবই করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রæয়ারি হাইকোর্ট থেকে সড়কে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
দামুড়হুদায় জামায়াত প্রার্থীর নির্বাচনী গাড়ি ভাংচুর পোষ্টারে আগুন দিয়েছে আ.লীগ ও যুবলীগের ক্যাডাররা
দামুড়হুদা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাও. আজিজুর রহমানের নির্বাচনি মাইক্রোবাস ভাংচুর ও চারুলিয়ায় গ্রামে নির্বাচনী পোষ্টারে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও যুব লীগের ক্যাডাররা। বৃহ¯পতিবার রাত ৮ টা থেকে ১০টার মধ্যে পৃথক এ ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, উপজেলার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাফর আলীর নেতৃত্বে আওয়ামী লীগের ক্যাডাররা বৃহ¯পতিবার রাতে চারুলিয়া গ্রামে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী পোষ্টার পুড়ে দেয়।
এছাড়া বুহস্পতিবার রাত ৮ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে যুবলীগ ক্যাডার আনিছুর রহমান আনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাও. আজিজুর রহমানের নির্বাচনি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাংচুর করে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনা ২টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।




