ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে চলছে সর্বাত্বক ছাত্রধর্মঘট : ক্লাস-পরীক্ষা বন্ধ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৪ ৫:১০ অপরাহ্ণ

BAU Saad Murder Student Continues Strick Picবাকৃবি প্রতিনিধি :   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের  স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাকা ছাত্রধর্মঘট পালন করছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ  মিছিল শুরু করে শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে পশুপালন অনুষদের ভিতরে প্রবেশ করে এবং লেভেল-৩, সেমিস্টার-০১ এর চলা ক্লাসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় প্রক্টোরিয়াল বডি এবং ছাত্রসমিতির সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের ডাকা ছাত্রধর্মঘটের তোপে বন্ধ হয়ে গেছে সকল অনুষদীষ ক্লাস-পরীক্ষা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকল অনুষদের শ্রেণীকক্ষগুলো তালা বদ্ধ এবং বিক্ষোভ মিছিলে মেয়েদের সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশী।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় তদন্তকমিটির দেওয়া রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে সাদ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ ছাত্রকে  আজীবনের জন্য, ২জনকে ৪ বছরের জন্য এবং ১জনকে ২ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তা প্রত্যাক্ষান করে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!