গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গৌরনদী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মাহিলাড়া বোরো ব্লকের হরিসেনা গ্রামে সোমবার সকালে বার্ষিক শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। আদর্শ কৃষক আয়নাল সরদারের জমির পাকা ধান কর্তনের মাধ্যমে বার্ষিক শস্য কর্তনের শুভ সূচনা করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আ.ম ফখরুল আলম, উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার মো. সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা এমদাদ হোসেন, আমিনুল ইসলাম রিপন, কৃষক জাকির হোসেন, জয়নাল সরদার প্রমুখ।




