নরসিংদী প্রতিনিধি :কবরে পুস্পস্তবক অর্পন, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিবপুরে পালিত হলো সাবেক সাংসদ সদস্য শহীদ রবিউল আউয়াল খান কিরনের ২৮ তম শাহাদাৎ বার্ষিকী।
মরহুমের কবরে সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, শহীদ রবিউল আউয়াল খান স্মৃতি পরিষদ, রবিউল আউয়াল খান কারিগরী মহাবিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করে।
পুষ্পস্তবক অর্পন কর্মসূচী শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ খানের সভাপতিত্বে স্থানীয় মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শহীদ কিরন খানে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদুজ্জামান, সহ-সভাপতি এসএ হাদী, বিশিস্ট শিক্ষাবিদ মহসীন হোসাইন নাজির, কৃষি ব্যাংক পরিচালক মাহবুবুর রহমান, অধ্যাপক সৈয়দ একে ফজলুল হক, এড. শরীফুল হক চৌধুরী দর্পন, মুক্তি যোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান বুলু, আমজাত হোসেন প্রধান প্রমুখ।
আলোচনা শেষে মরহুম শহীদ রবিউল আউয়াল খান কিরনের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।
উল্লেখ্য ১৯৮৬ ইং সালের এই দিনে কতিপয় সন্ত্রাসী নির্বাচনী প্রচারনা শেষ করে শিবপুর ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের খড়কমারা ব্রীজের উপর তাকে গুলি করে হত্যা করে।




