রফিক বাবু, দিঘলিয়া (খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলার ষ্টার ২ নং গেট বাজারে দোকান পাট ভাংচুর ও এর প্রতিবাদে আধা বেলা বাজারের দোকান পাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল হয়েছে।
জানা যায়, গতকাল রাতে দিগলিয়া উপজেলার ষ্টার ২ নং গেট চ্যাটার্জি বাজারে জনৈক গফুরের নেতৃত্বে ১০/১২ জন লোক বাজারে হামলা চালিয়ে বাজারের মাংস পট্টি, কাচা বাজারসহ কয়েকটি মুুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় মাংস বিক্রেতা মোঃ সেলিম শেখ, অলিয়ার রহমান, বিল্লাল হোসেন, আলম মোল্যা, বাবুল হোসেন, মোঃ মনির এর মাংসের দোকান ভাংচুর করে। এ সময় অস্থায়ী তরমুজ বিক্রেতা সুশান্ত প্রামানিকের অনুমানিক ১ শত তরমুজ ভাংচৃর কারীরা নিয়ে গেছে বলে অভিযোগে জানা য়ায়। স্থায়ী দোকানদার ইব্রাহিম শরীফের মুদি দোকান, আরিফ শেখ, হাসান বিশ্বাস, মোঃ মুজিবর, মোঃ জিহাদ এর কাচামালের দোকান, অশোকের পানের দোকান, নজরুল, এনামুল হোসেন, মোঃ হালিম, ও দুলালের মুদি দোকানের আংশিক ভাংচৃুর করে। এ ব্যাপারে বাজার কমিটির পক্ষ থেকে স্থানীয় থানায় মৌখিকভাবে অভিযোগ করেছে বলে জানা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আহত

দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর বেগম সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, দিঘলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম গতকাল বিকালে নগরঘাট থেকে খুলনা অভিমুখে মটর সাইকেল যোগে যাত্রাকালে রেলিগেটে পৌছালে রাস্তার অপর প্রান্ত থেকে একপাল গরু হঠাৎ এসে পড়লে তার সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মাক আহত হয়ে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা সার্জিকালে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন ।




