ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতির মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ২:৩৪ অপরাহ্ণ

Netrokonaপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : গ্রামীন ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ বহাল রেখে গ্রামীন ব্যাংক আইন ২০১৩ বাতিলের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার সকালে পূর্বধলা এরিয়ার গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতির উদ্যোগে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের গ্রামীন ব্যাংক এরিয়া অফিসের সামনে মানববন্ধন শেষে গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতির এরিয়া সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির এরিয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম তপন, এরিয়া ম্যানেজার শ্রীদাম চন্দ্র দাশ, প্রোগ্রাম অফিসার আজিজুল হক সরকার, শাখা ব্যবস্থাপক গোলাম মাসুদুল আলম প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!