ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : সাপাহারে নাজমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৭:০৫ অপরাহ্ণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নাজমা বেগম (৪০) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে সদরের প্রফেসরপাড়ার নরেন চন্দ্র মহন্তের পুত্র জয়ন্ত কুমার মহন্ত (২২) নামের এক যুবককে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিঙ্গাসাবাদের একপর্যায়ে সে ঘটনার সাথে জড়িত আছে এমন সন্দেহে তাঁকে গ্রেফতার দেখিয়ে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়। গত বুধবার জয়ন্তকে দুই দিনের রিমান্ডে নেয়া হলে ঘটনার সাথে সে জড়িত আছে এ কথা স্বীকার করে। গতকাল বৃহস্পতিবার সকালে জয়ন্ত কুমারের দেয়া তথ্য মোতাবেক সদরের কাঁচা বাজারের পার্শ্বে চৌধুরী পাড়ার একটি পুকুর হতে নাজমা বেগমের ব্যবহারকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরো জানা গেছে, নিহত নাজমা বেগম দীর্ঘদিন যাবৎ সদরের কাচাঁ বাজারে দোকান করত সেখানে জয়ন্ত কুমার মহন্ত দোকান করত এর সুবাধে তাঁদের মধ্যে অবৈধ দৈহিক সম্পর্ক তৈরী হয়। এই অবৈধ সম্পর্কের কারনে জয়ন্ত কুমার মহন্তর সংসার ভেঙ্গে যায়। এই ক্ষোভে ঘটনার সময় গত ১৭ এপ্রিল রাতে সদরের কাঁচা বাজারের পার্শ্বে চৌধুরী পাড়ায় একটি পরিত্যাক্ত ঘরে নাজমা বেগম ও জয়ন্ত কুমারের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয়। শেষে গলায় উড়না পেচিয়ে নাজমা বেগম কে হত্যা করে তাঁর মোবাইল ফোন পার্শ্বের একটি পুকুরে ফেলিয়ে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম জানান, রিমান্ডে থাকা আসামী জয়ন্ত কুমারের কথার প্রেক্ষিতে পুকুর থেকে নাজমার ব্যবহারকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আসামী জয়ন্তকে জিঙ্গাসাবাদ চলছে। উলে¬খ্য, গত বৃহস্পতিবার সকালে কাঁচা বাজারের পার্শ্বে চৌধুরীপাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে নাজমা বেগমের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

Need Ads
error: কপি হবে না!