ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় গাঁজাসহ ২ গাঁজা ব্যবসায়ী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৮:০৩ অপরাহ্ণ
পূর্বধলায় গাঁজাসহ ২ গাঁজা ব্যবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : পূর্বধলা উপজেলায় গত বুধবার রাতে গাঁজা পাচারকারী ২ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তার হলেন, উপজেলার গোহালাকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও জারিয়া বাজারের সজিবুর রহমান (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার মানিকদিয়া গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ শফিকুলকে আটক করে।
অপর দিকে একই রাতে পূর্বধলা থানা উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর উপজেলার জারিয়া বাজার থেকে ৩০০গ্রাম গাঁজাসহ সজিবুরকে আটক করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, সজিবুরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শফিকুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!