ads

রবিবার , ২৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা কমানো হয়েছে। সে হিসাবে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৬ হাজার ৬৯৫ টাকা। রবিবার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। আগামীকাল সোমবার থেকে সারা দেশে নতুন দরে সোনা ও স্বর্ণের অলংকার বেচাকেনা হবে। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল।

Shamol Bangla Ads

আগামীকাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা।
সেই হিসাবে কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫৬ হাজার ৯৬০ টাকায়।

সোনার দাম কমানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় বাজারে পাকা সোনার দাম কিছুটা কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Shamol Bangla Ads

গত ১৫ এপ্রিল বাজুসের ঘোষণা অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকায় বিক্রি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভবিষ্যতের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী: আজমত… পরবর্তী সংবাদ আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads