কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাঁথুয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলা করেছে চোরাকারবারী ও গ্রামবাসী। এতে ২জন বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

৩২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, রাতে ভারত থেকে চোরাই পন্য পাচার করে আনার সময় সীমান্ত সংলগ্ন বিলুগাথুয়া মাঠে একদল চোরাচালানী বিজিবির টহল দলের সামনে পড়ে। এসময় তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় চোরাচালানীদের সঙ্গে গ্রামবাসীও হামলায় যোগ দেয়। এতে সিপাহী আব্দুল আজিজ ও সিপাহী হরিদাস নামে দুই বিজিবি সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর রাত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্যরা বিলগাথুয়া গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ১৫ জন আটক করে মামলা দিয়ে আজ বুধবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে।




