নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত ফাঁড়ী এলাকা দিয়ে রাতের অন্ধকারে অবৈধ ভাবে ভারতে অনু প্রবেশের চেষ্টাকালে আরিফুল ইসলাম (২৮) ও এনামুল হক (৩০) নামের দুই যুবককে স্থানীয় বিজিবি আটক করেছে ।

বিজিবি সুত্রে জানাগেছে গতকাল সোমবার রাত ১ টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের ২৪০ মেইন পিলার এলাকা দিয়ে হাড়িপাল গ্রামের দাউদ আলীর পুত্র আরিফুল ইসলাম ও জালাল উদ্দীনের পুত্র এনামুল হক অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বিজিবির হাবিলদার আইনুল হক এর নেতুত্বে একটি টহলদল ঘটনাস্থল থেকে দুই যুবককে হাতে নাতে আটক করে সকালে সাপাহার থানায় সোপর্দ করেছে।




