রাজধানীর মিটফোর্ড হাসপাতালে একুশে টেলিভিশনের কর্তব্যরত সাংবাদিকদের ওপর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর ইন্টার্নি ডাক্তারদের হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আসাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ ২১ এপ্রিল সোমবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেছেন।

বিবৃতিতে বনপা নেতৃবৃন্দ বলেন, যারা দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুর করেছে তাদের কোন ভাবেই চিকিৎসক বলা যায় না; তারা সন্ত্রাসী । হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেছেন বনপা’র নেতৃবৃন্দ ।(বিজ্ঞপ্তি)




