ads

মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চবির বি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৯ শতাংশ

খবর টি পড়েছেন : ৫৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৪২ হাজার ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৮৩৫ জন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।

Shamol Bangla Ads

বি ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, ‘৪২ হাজার ১৯০টি ওএমআর শিট প্রসেস করেছি। পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। মোট পাস করেছে ১২ হাজার ৩৫৫ জন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০২ দশমিক ২৫।’

চবির ‘বি’ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেয়াদ শেষের পর ১ বছর চুক্তিভিত্তিক থাকবেন র‌্যাব… পরবর্তী সংবাদ শিক্ষার্থীদের পরিবর্তনের কারিগর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads