কুষ্টিয়া প্রতিনিধি : শিক্ষা-ক্রীড়া ও সংস্কৃতিতে ভেড়ামারাকে একটি অগ্রণী উপজেলায় পরিণত করতে হবে। সেই লক্ষ্যে শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ সবাইকে নিজ দায়িত্বের প্রতি থ্কতে হবে সদা সচেতন। নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে পিতাÑমাতার স্বপ্ন পূরণের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে পরিণত হতে পারে জাতীয় সম্পদে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বিচরনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য ও মননকে করতে পারে সমৃদ্ধ। গতকাল রোববার সকাল ১০ টায় কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান (২০১৩Ñ১৪) উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র আরো বলেন, সরকার পাঠ্যপুস্তকসহ অন্যান্য শিক্ষা উপকরন বিনামুল্যে বিতরন করলেও সন্তানের শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত ব্যয়বহুল। তবুও সচেতন অভিভাবক সন্তানের ভবিষ্যত বিনির্মানের উদ্দেশ্যে কোমলমতি শিশুদেরকে বিদ্যালয়ে পাঠান। বিদ্যালয়ের শিক্ষকগণ নিবেদিতপ্রাণ আন্তরিকতা নিয়ে তাদের পাঠদান সংক্রান্ত দায়িত্ব পালন করে থাকেন। ভেড়ামারায় গত ২ বছরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌতÑ অবকাঠামোগত দিক দিয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভেড়ামারা মডেল হাই স্কুল, ভেড়ামারা ডিগ্রী কলেজ, ভেড়ামারা আলিম মাদ্রাসাসহ প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্মিত হয়েছে নতুন ্একাডেমিক ভবন। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষকগণের চাকুরী জাতীয়করনের আওতায় এসেছে। মেয়র ছানা আরো বলেন, উপজেলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ অনেক স্বনামধন্য ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। এরই ধারাবাহিকতায় ভেড়ামারা উপজেলাকে শিক্ষাÑক্রীড়া ও সংস্কৃতির দিক দিয়ে আরো সামনে এগিয়ে যেতে হবে। উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মডেল বিদ্যালয় হিসেবে ইতোমধ্যে বিশিস্টজনদের নজর কাড়তে সক্ষম হযেছে। দূর্নীতিমুক্ত জাতী গঠনে শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধান অতিথি ঘোষনা দেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি অনুযায়ী ভেড়ামারা উপজেলায় যদি কোন হাইস্কুল জাতীয়করন হয় তাহলে তা হবে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় আলহেরা একাডেমীর অধ্যক্ষ, বিশিষ্ট লেখক, গবেষক আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা গার্লস কলেজের ক্রীড়া শিক্ষিকা রোখসানা লাকী, নাজমা খাতুন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণীর সম্পাদক আরিফুজ্জামান লিপটন, তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আজাদ মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান ও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য মনোয়ার হোসেন মারুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাফরুর রশীদ ও ক্রীড়া শিক্ষক হাসানুজ্জামান টপি। আলোচনাসভার শুরুতে প্রধান শিক্ষক অব্দুল জব্বার স্বাগত ভাষন দেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজবাহার হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনাসভা শেষে ৯৬ টি ডিসিপ্লিনে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিগণ। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




