শ্যামলবাংলা বিনোদন : ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখন্দ। এবার তিনি এখন আসিফের নতুন একক অ্যালবামের জন্য ৪ টি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন। এর মধ্যে একটির কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। আসিফের ৩০তম একক অ্যালবাম ‘নূরজাহান’-এ থাকবে গানগুলো। ‘নূরজাহান’-এর শিরোনাম গানটি লিখেছেন রাজীব আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু। আগামী রোজার ঈদ উপলক্ষে আর্ব এন্টারটেইনমেন্ট থেকে বাজারে আসবে অ্যালবামটি।
এ প্রসঙ্গে আসিফ বললেন, ‘লাকী আখন্দের সুর করা গান শুনে শুনে বেড়ে উঠেছে আমাদের প্রজন্ম। নতুন প্রজন্মের কাছেও তার গানগুলোর সমান কদর রয়েছে। আমার অ্যালবামে তার অংশগ্রহণ নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে গানের ক্ষেত্রে।




