ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ
মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর (দ:) পাড়া গ্রামে গত শুক্রবার রাতে সিমা রানী সাহা (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ থানা পুলিশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন থেকে স্বামী ও স্ত্রীর মাঝে পরিবারিক কলহ চলে আসছিল। এর জেরে স্বামী বাবুল সাহা গত শুক্রবার রাতেই তার স্ত্রীকে হত্যা করে রশিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনা সাজিয়েছেন। পরদিন শনিবার সকাল ৮টায় এলাকায় জানাজানি হলে নিহতের পরিবার এ বিষয়ে পুলিশকে না জানিয়ে পারিবারিক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যায়। রহস্যজনক ভাবে কর্তব্যরত ডা: আতিকুর রহমান তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলে নিহতের পরিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ মেডিকেল হাসপাতালে প্রেরণ প্রসঙ্গে ডা: আতিকুর রহমানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। কিন্তু সরেজমিনে গিয়ে হাসপাতাল রেজিষ্টারে রোগীর ভর্তি ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপাতালে প্রেরণের সত্যতা পাওয়া যায়। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল মতিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি সম্পর্কে অবহিত নয়। কুমিল্লায় একটি মিটিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখব। পারিবারিক সূত্রে জানাযায়, মৃত শিমার মা-বাবাকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই সিদ্ধান্ত নেওয়া হবে লাশ কিভাবে দাফন করা হবে।
মুরাদনগর থানার অফিসার ইনর্চাজ নাজিম উদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি, থানায় এ পর্যন্ত কেহ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!