ads

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারারক্ষীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে: আইজি প্রিজন্স

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০১৪ ৪:৪১ অপরাহ্ণ

RRRRরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নবীন ডেপুটি জেলারদের ১০তম ও নবীন কারারক্ষী এবং মহিলা কারারক্ষীদের ৩৭তম ব্যাচের শপথ গ্রহন ও সমাপণী কুজকাওয়াজ অনুষ্ঠান ১৭ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া দুইঘন্টা ব্যাপি রাজশাহী কারা প্রশিক্ষন মাঠে অনুষ্ঠিত ওই কুজকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) বজলুর রশিদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খাঁন। এবারও ৩৭তম এ ব্যাচের অধিনায়ক হিসাবে প্যারেড কমান্ড করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আখেরুল ইসলাম। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থাপনা করেন, বাংলাদেশ বেতার রাজশাহী’র উপস্থাপক শহিদুল হক সোহেল ও রুখসানা আক্তার লাকী।

Shamol Bangla Ads

RRRR 2কারারক্ষীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধ বা মানবিক গুনাবলী নিয়ে বন্দীদের সাথে আচরন করতে হবে। এ সরকার কারাগারের উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছে। খুব শিঘ্রই কারাগারের নিজেস্ব প্রশিক্ষণ মাঠ তৈরি করা হয়ে। বৃহস্পতিবার রাজশাহীতে নবীন ডেপুটি জেলারদের ১০তম ও নবীন কারারক্ষী এবং মহিলা কারারক্ষীদের ৩৭তম ব্যাচের শপথ গ্রহন ও সমাপণী কুজকাওয়াজ অনুষ্ঠানে আইজি (প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষকর্মী হিসাবে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব ও মূল্যবোধ জাগ্রত করে আন্তরিকতা   এবং কারাগারের নিরাপত্তা সেবা নিশ্চিত করতে হবে। বন্দীদের সাথে এমন কোন খারাপ আচরণ করা যাবেনা যেন তারা কোনভাবে কষ্ট পায়। সকলকে মনে রাখতে হবে এটা জেল খানা নয়, এখন এটা সংশোধনাগার। সৎ এর বাতি ধিকে ধিকে জ্বলে, আর অসৎ-এর বাতি যেমন দ্রুত বাড়ে তেমনি দ্রুত নিভেও যায়। পরে তিনি কারা অভ্যান্তরে ঢুকে বন্দীদের খোঁজ খবর নেন এবং কুশুল বিনিময় করেন।

Need Ads
error: কপি হবে না!