ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে শিক্ষিকাকে উত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৩, ২০১৪ ৬:৫৯ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ      ছাতকে শিক্ষিকাকে উত্যক্ত করার অপরাধে প্রধান শিক্ষককে ৪মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করা হয়। অভিযুক্ত মারফত আলী উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাহমুদা সিদ্দিকাকে উত্যক্ত করায় শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ দন্ডাদেশ প্রদান করা হয়।

ছাতকে ইসলামী ছাত্র শিবিরের  শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Shamol Bangla Ads

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাতক ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার  দুপুরে উপজেলা শিবির কার্যালয়ে কলেজ শাখার সভাপতি কামরুল হাসান সবুজের সভাপতিত্বে ও সেক্রেটারী ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি সাজ্জাদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। বক্তব্য রাখেন, আল-হেরা জামেয়া মাদ্রাসার ইংরেজী প্রভাষক নুরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের প্রচার সম্পাদক সালেহ মুহাম্মদ ফয়ছল, ছাতক থানা উত্তর শিবিরের সভাপতি আশরাফ উদ্দিন, সেক্রেটারী সুজাউল কবির শামীম, সাংগঠনিক সম্পাদক শাহীন কাওছার সানি, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী তারেক, সাহিত্য সম্পাদক আব্দুল হক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান সম্রাট, লায়েক আহমদ, খালেদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, আজকের ছাত্ররাই আগামীদিনে এই দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এ জন্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। এক্ষেত্রে নিজের লক্ষ্যনির্ধারণ করে নিয়মিত অধ্যয়নের মাধ্যমে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করা প্রয়োজন। সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত কোরআন-হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা এবং ধর্মিয় অনুশাসন মেনে চলারও আহবান জানান বক্তারা।

সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলার ঘটনায় ছাতক প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা

দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডেপুটি চীফ রিপোর্টার এড. তাজ উদ্দিন শনিবার বিকেলে সিলেট নগরীর মীরবক্সটুলায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। সাংবাদিকের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন, ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক চান মিয়া, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, প্রচার সম্পাদক রাজ উদ্দিন, দপ্তর সম্পাদক বিজয় দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর-রশিদ, প্রেসক্লাবের সদস্য বিজয় রায়, নুর মিয়া রাজু, রেজাউল করিম রেজা, নুরুল ইসলাম, হামিদুর রহমান বাবলু, তপন জ্যোতি, কৃপেশ চন্দসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে সকল হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!