ads

বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজাচ্ছে : কাদের

খবর টি পড়েছেন : ১৫৬
বিএনপি অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজাচ্ছে : কাদের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধীদল থাকুক। কিন্তু একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
বিএনপিকে গুজব ও অপপ্রচার না চালিয় জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা এখন আর নতুন কোনো বক্তব্য না পেয়ে পুরনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছে। প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে দলটি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে।’

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জনগণও চায় একটি বিরোধীদল জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুজুক, যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে, যারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠণমূলক সমালোচনা করবে।’
তিনি বলেন, ‘বিএনপি জনগণের আশেপাশে না গিয়ে এখন বিচরণ করছে মিডিয়া আর ভার্চুয়াল জগতে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপি নেতারা এখন রাজনীতি নয়, অফিসিয়াল দায়িত্ব পালন করছেন। ফরমায়েশ তথা নির্দেশিত হয়ে তারা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, যার সাথে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই।’

সরকার জনগণের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারে না- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবার আগে যে কোনো দৈব-দুর্বিপাকে জনমানুষের পাশে দাঁড়ায়। উল্টো বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে মিডিয়ায় শুধু কথামালার ফুলঝুরি ছড়ায়। বিএনপির সুবিধাবাদী চরিত্র এবং ক্ষমতা-লিপ্সা জনগণের কাছে এখন স্পষ্ট থেকে স্পষ্টতর।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটি অশুভ মহল দেশের জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার চালাচ্ছে, যা আমাদের গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি হুমকিস্বরূপ। এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। দেশের জনগণকে এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানান ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের’ অধীনে নির্মাণাধীন ৩৫টি ও রংপুর জোনের ২টিসহ মোট ৩৭টি সেতুর উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘নির্মাণাধীন সেতুগুলো দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন এবং সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্তি ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বর্তমানে সারাদেশে সড়ক নেটওয়ার্কে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। যতই উন্নয়ন হোক সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। নিরাপদ সড়কের জন্য যে কোনো উপায়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ সরকারকে বেকায়দায় ফেলতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads