ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উল্লাপাড়ায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ৮:১১ অপরাহ্ণ

Trainতাপস চন্দ্র সরকার : উল্লাপাড়া স্টেশনে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস এবং দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার কারনে একতা এক্সপ্রেস ট্রেনের ট্রেন চালক (এল এম) -বঙ্কিম চন্দ্র , সহকারী ট্রেন চালক (এএল এম)- শফিক, ট্রেন পরিচালক (গার্ড) -আজিজুর রহমান এবং উল¬াপাড়া স্টেশনের কর্মরত স্টেশন মাস্টার- নূর কুতুবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
দুর্ঘটনা তদন্তের জন্য আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট, চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চীফ ইঞ্জিনিয়ার, চীফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও চীফ মেডিক্যাল অফিসার এর সমন্বয়ে ৫ সদস্যের একটি এবং বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ে, পাকশীর ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-২, ডিভিশনাল সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল মেডিক্যাল অফিসার এর সমন্বয়ে ৫ সদস্যের একটি মোট দু’টি কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন সহ রেলপথ মন্ত্রণালয়ের ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ তদারক করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!