ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২ এপ্রিল শনিবার দুপুরে আশেদ আলী (২০) নামে ওই বখাটেকে গ্রেফতার করা হয়। আশেদ আলী বেলতৈল গ্রামের নূর-ইসলামের পুত্র।
জানা যায়, শুক্রবার সকালে আশেদ আলী একই গ্রামের ইকরা বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।




