ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নয়াগাও হযরত শাহ কামাল (রাঃ) এর মাজারে ১ম বৈশাখ থেকে ৫দিন ব্যাপী ওরশ শরীফ অনুষ্ঠিত হইবে। এ উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শরীফের সমাপ্ত হইবে। প্রতি বছর এ দিনে নয়াগাও শাহ কামাল (রাঃ) এর মাজারে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এ ওরশ শরীফে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শতশত ভক্ত অংশ গ্রহণ করেন। তবে প্রতি বছরের তুলনায় এবার ওরশ শরীফ উপলক্ষে মাজারে কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা।




