ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় দায়ের করা হত্যামামলা মতিহার থানা থেকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। ছাত্রলীগ নেতা রুস্তম হত্যার ঘটনায় গত শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাবি শিবির সভাপতিসহ আটজনকে আসামী করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) প্রলয় চিচিম জানান, মামলাটির গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্তের জন্য গত বুধবার রাতে নগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বুধবার রাতে মামলাটি স্থানান্তরের আদেশ হয়েছে। মামলার যাবতীয় কাগজ হাতে পেলে তদন্তের কাজ শুরু করা হবে। ঘটনাটি নিয়ে যতগুলো বিষয় আলোচনায় এসেছে তার সব দিকই খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দকে হলের নিজ কক্ষে (২৩০) গুলি করে হত্যা করা হয়।
রাবিতে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়েজনে ‘বিসিএস প্রিপারেশন অ্যান্ড ক্যারিয়ার ইন মাল্টিন্যাশনাল কর্পোরেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অথিতি হিসাবে উপস্থতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তর প্রশাসক ইলিয়াস হোসেন।
সেমিনাওে বক্তরা শিক্ষার্থীদের প্রধান দুটি ক্যারিয়ার স্বপ্ন বাস্তবায়নের উপায়, পদ্ধতি, পরামর্শ, অভিজ্ঞতা বিনিময়, বর্তমান চরুরীর প্রেক্ষাপট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
রাবিতে আন্ত:বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ব্যবস্থাপনা বিভাগ চ্যাম্পিয়ন এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ রানার্স আপ হয়েছে। হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. ইলিয়াস আলম শুভ ম্যান অব দ্যা ম্যাচ এবং ব্যবস্থাপনা বিভাগের শাহরিয়ার ইসলাম সুমন ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ফেয়ার পে ট্রফি লাভ করে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, আন্ত:বিভাগ গেমস্ সাব-কমিটির চেয়ারম্যান ও বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা মো. আমজাদ হোসেন, সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রক্টর তারিকুল হাসান, শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে পুরস্কার প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান।
রাবি প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে বিদায় সংবর্ধনা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিবুল হক পার্থকে বিদায় সংবর্দ্ধনা জানিয়েছে ক্লাস সদস্যরা। গতকাল বৃহ্স্পতিবার বেলা ১টায় রাবি প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবদ্ধর্নার আয়োজন করা হয়।
রাবি প্রেস ক্লাবের সভাপতি ডালিম হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সাইফুল্লাহ সাইফের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী সভাপতি আজিবুল হক পার্থ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক রিয়াদ, কোষাধ্যক্ষ আকিব জাভেদ, দপ্তর সম্পাদক রুহুল আমীন রয়েল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোত্তালিব হোসেন বাধঁন, কার্য নির্বাহী সদস্য এহসানুল করিম রুম্মান ও সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
উল্লেখ্য, সদ্য বিদায়ী আজিবুল হক পার্থ প্রেস ক্লাবেক গত ২৩তম কার্যনিবাহী কমিটির সভাপতি ছিলেন, এর আগে তিনি কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব ঢাকা অফিসে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।




