ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৪:০৬ অপরাহ্ণ
হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে অটো-রিকসার চাকায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাযায়, ১১ এপ্রিল শুক্রবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ঢেকিয়া নামক স্থানে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ‘জন্মজর গ্রামের’ সফর উদ্দিনের স্ত্রী জমিলা আক্তার (৫২) জুমার নামাজ পড়তে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যাওয়ার পথে অটোরিক্সার চাকায় উড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের লোকজন জানান,নিহত জমিলা দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার নিয়মিত ওই পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোসেনপুরে ২ মণ ধানে ১ ইলিশ!

Shamol Bangla Ads

কিশোরগঞ্জের হোসেনপুরে পহেলা বৈশাখ’কে সামনে রেখে ইলিশের বাজারে আগুন লেগেছে। ২ মণ ধান বিক্রি করেও একটি মাঝারি আকৃতির ইলিশ মাছ কিনতে পারছেন না কৃষকেরা।গতকাল শুক্রবার (১১এপ্রিল) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,প্রায় ৮০০-৮৫০ গ্রাম ওজনের একটি মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।বর্তমানে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। ইলিশ বিক্রেতারা জানান,বাংলা নব বর্ষবরণ উপলক্ষে সর্বত্রই ইলিশের ব্যাপক চাহিদা থাকায় ২-৩ গুন বেশি দাম দিয়েই এবার ইলিশ আমদানি করতে হয়েছে ।তাই একটু চড়াদামে ইলিশ বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই তাদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!