ads

মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে আমরা ঋণী : এলজিআরডি মন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৩
প্রধানমন্ত্রীর কাছে আমরা ঋণী : এলজিআরডি মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বাঙালি জাতি অনেক বেশি ঋণী। কারণ বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর তিনি যদি দেশে ফিরে বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের দায়িত্ব না গ্রহণ করতেন। মাঠে-ঘাটে, হাট- বাজার, পথে-প্রান্তরে ঘুরে ঘুরে সারা বাংলা মানুষকে ঐকবদ্ধ্য না করতেন। তাহলে আজকের বাংলাদেশ গড়া অসম্ভব ছিল। পুরো বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান করে ওই কথা জানান।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, মানুষের মাথাপিছু আয়, জিডিপির প্রবৃদ্ধি, বৈদেশিক রিজার্ভসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। অর্থনীতিতে দেশে বিপ্লব সাধিত হয়েছে। তাই শুধু পদ্মা সেতু নয়, দেশের উন্নয়নে এরকম আরো বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের সক্ষমতা সরকারের রয়েছে। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশের ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়নকে ব্যাহত, দেশের মানুষকে দারিদ্র্য ও ভিখারী করে রাখতেই তাদের এই ষড়যন্ত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সকল অশুভ শক্তিকে মোকাবেলা করার মতো সাহস ও শক্তি আমাদের রয়েছে।

Shamol Bangla Ads

পরে স্থানীয় সরকার মন্ত্রী বস্তিবাসীদের জন্য টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন পরিদর্শন করেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি যোগদান করেন জাতীয় সংসদের ষ্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পৃথক পাঁচ মামলায় খালেদার জামিনের মেয়াদ এক বছর… পরবর্তী সংবাদ আগামী নির্বাচনের জন্য আরো আধুনিক, স্মার্ট আওয়ামী লীগ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads