দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম সুমন(২৯)কে রড, রাঠি ও হকি ষ্টিক দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় ছাত্রদল কর্মীরা। বুধবার ৩টায় পূর্ব নির্ধারিত গোপালনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রসুলপুর ইউনিয়ন’র ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে সম্মেলনস্থলে পৌঁছার পর, পূর্ব থেকে উৎপেতে থাকা মাসুক, বিল্লাল, শাহ্ আলম’র নেতৃত্বে ১০/১২জনের একদল সশস্ত্র ছাত্রদল কর্মী রড, হকিস্টিক, লাঠি দিয়ে তার উপর অতর্কীত হামলা চালায়। হামলাকারীদের হামলায় যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম সুমন’র ডান পা’য়ের হাড় ভেঙ্গে এবং মাথা ফেটে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ২৬টি সেলাই করতে হয়েছে এবং পায়ের হাটুর নিচের অংশের হাড় ফেটে যায়।

ওই ঘটনায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, যুবদল নেতা আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মামলা দায়েরের পরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলবে।




