ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বাস দুর্ঘটনায় একজন নিহত : আহত ৩৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:৩০ অপরাহ্ণ
চারঘাটে বাস দুর্ঘটনায় একজন নিহত : আহত ৩৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাটে বাস দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধায় বাঘা থেকে রাজশাহীগামী মা এন্টারপ্রাইজ (ঢাকা-চ-৯১২৭) নামে যাত্রীবাহী একটি বাস চারঘাট উপজেলার তালতলা নামক স্থানে সামনের চাকার টায়ার ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিতাই বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলায় বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং ৩১ জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা ঘটনা স্থল পরির্দশন করেন ও সত্যতা নিশ্চিত করেন।

Need Ads
error: কপি হবে না!