ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর পঙ্গু বিল্লাল ৫০ হাজার টাকার চেক পেল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ

0124এমআরটি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলার শ্রীবরদী পৌর এলাকার ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ বিল­াল হোসেন ৫০ হাজার টাকার চেক পেয়েছে। ৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় থানা রোড আ’লীগের অস্থায়ী কার্যালয়ে বিল্লাল হোসেনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন অগ্রণী ব্যাংেকর প্রাক্তন জি.এম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, জেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল­াহ সালেহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল­াহ আল মাসুদ মান্টু, উপজেলা আ’লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এম.এ মতিন সহ মুক্তিযোদ্ধের স্বপক্ষের সৈনিকরা। ঘটনায় প্রকাশ ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আ’লীগ মনোনিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে বিল্লাল তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে আসার পথে নির্বাচন ঠেকাও সমর্থক দ্বারা গুরুত্বর আহত এবং তার দু’পায়ের রগ ধারালো অস্ত্র দ্বারা কর্তন করায় রাজধানীর পঙ্গু হাসপাতালে বিল­াল চিকিৎসাধীন আছে। তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ইতোপূর্বে প্রধান মন্ত্রীর তহবিল হতে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাওয়ার পর এই টাকা উক্ত ব্যাংকারের একান্ত প্রচেষ্টায় ব্যাংক কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া এই সুযোগ লাভ করেন বিল­াল। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্যেশে ব্যাংকার বলেন- এই অর্থ সাহায্য নয় বরং সামান্য সহায়তা বটে। স্বাধীনতার পরাজিত শক্তিরা এমন ন্যাককার জনক ঘটনা ঘটানোর জন্য তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। অসহায় বিল্লালের স্বাভাবিক জীবন ফিরে আসতে প্রচুর অর্থের প্রয়োজন বিধায় এলাকার বিত্তবানদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন একাত্তরের রণাঙ্গনের নির্ভিক এই যোদ্ধা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!