ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন ১৬ এপ্রিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৮:৪৩ অপরাহ্ণ

Upzila 2আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও : পঞ্চম পর্যায়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৬ এপ্রিল সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ১০ এপ্রিল বৃহস্পতিবার নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিঞা।
জামায়াত নেতা আলমগীর হোসেন নতুন ৭টি ভোট কেন্দ্র সহ ২৮টি ভোট কেন্দ্রের বিষয়ে হাইকোর্টে রিট করলে এ উপজেলার নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে দেন হাইকোট।
পরবর্তীতে নির্বাচন কমিশন হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে পূর্বের আদেশ বাতিল করে গেজেট অনুযায়ী ১শ ৬৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণে কোন বাধ্যবাধকতা নেই বলে জানিয়ে দেয়।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ঠাকুরগাঁও সদর উপজেলার স্থগিত নির্বাচন ১৬ এপ্রিল নির্ধারণ হলো মর্মে এক পত্র প্রেরণ করেন।

Need Ads
error: কপি হবে না!