চুয়াডাঙ্গাস প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দপুরে চাঁদার দাবিতে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। বুধবার ১০টার দিকে গ্রামের মাঠপাড়ার কৃষক আব্দুর রাজ্জাকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে হতাহতে ঘটনা না ঘটেনি। তবে একের পর এক বোমা হামলার কারণে এলাকাবাসীর মধ্যে আহঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করেছে।
কৃষক আব্দুর রাজ্জাক জানান, গত তিন দিন আগে একটি নম্বর থেকে ফোন করে আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে হত্যা করার হুমকি দেয়। এর মধ্যে রাত ১০টার দিকে মুখ বাঁধা ও হ্যাপপ্যান্ট পড়া অবস্থায় ৩ জন দুর্বৃত্ত প্রাচীর টপকে বাড়ির ঢুকে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলতে অস্বীকৃতি জানালে এবং থানায় ফোন করলে দুর্বৃত্তরা বাড়ির দরজায় বোমা হামলা চালায়। এ সময়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে দুর্বৃত্তরা বেকাদায় পড়ে পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির আজিজুর রহমান জানান, রাতেই দর্শনা আইসি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি পটকা জাতিয় বোমা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে গোবিন্দপুর গ্রমে কয়েক মাসের ব্যবধানে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




