ads

বৃহস্পতিবার , ৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষকদের নিয়ে এডভোকেসী সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৮, ২০১৪ ৮:৪০ অপরাহ্ণ

sherpur Map Wঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘যক্ষ্মা নিয়ন্ত্রনে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক শিক্ষকদের নিয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে ওই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নাটাব শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ দুদুর সভাপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট মো. লোকমান হেকিম ও ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এডভোকেসী সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সভা উন্মুক্ত করে দিলে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। প্রধান অতিথি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাটাবের ময়মনসিংহ অঞ্চল প্রতিনিধি মো. কামরুজ্জামান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!