ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অগ্নিকান্ডে নিহত পরিবারকে অনুদান প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ
শ্রীবরদীতে অগ্নিকান্ডে নিহত পরিবারকে অনুদান প্রদান

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিল্কাুড়া ইউনিয়নের ভুতুনিকান্দা গ্রামের সুজা মিয়ার বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বছর বয়সী শিশু কন্যা জাহানারা বেগমের মৃত্যুতে গতকাল মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রীর জরুরী ত্রান সহায়তা থেকে নিহত জাহানারার মা বেদেনা বেগমকে দশ হাজার টাকা প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিশিষ্ট নজরুল গবেষক মোহাম্মদ জাকীর হোসেন। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক সুজা মিয়ার হাতে জিআর প্রকল্পের চালের ডিও তুলে দেওয়া হয়। এসময় শেরপুরের সিভিল সার্জন ডা: নারায়ন চন্দ্র দে, উপজেলা নির্বাহী অফিসার মিসেস হাবিবা শারমিন, জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, জেলা আ’লীগের নেতা আব্দুল­াহ আল সালেহ, উপজেলা আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোখলেছুর রহমান, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করীম বকুল, সাধারন সম্পাদক তারেক মোহাম্মদ আব্দুল­াহ রানা, সাংবাদিক ফেরদৌস আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, অবহেলার কারণেই মূলত অগ্নিকান্ডের ঘটনা ঘটে এব্যাপারে আমাদের আরও বেশী সচেতন থাকতে হবে। দুনিয়াতে মায়ের চেয়ে আপন কেউ নেই। আমার মা নেই তাই আমি মায়ের চাহিদা বুঝি। তেমনি জাহানারার মা বেদেনা তার সন্তানের চাহিদার কথা জানে।

Need Ads
error: কপি হবে না!