আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার আদমদীঘির ইন্দইলে ‘ইত্তেহাদ প্লাষ্টিক ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি শিল্প প্রতিষ্ঠান তৈরি করছে বিশ্বমানের প্লাষ্টিক ব্যাগ তৈরী এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পরীক্ষামুলক চালুর একমাস অতিক্রম করেছে। আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

ইত্তেহাদ প্লাষ্টিক ব্যাগ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জিয়াউল নাসিম রাঙ্গা জানান, উত্তরবঙ্গের তথা বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলা সহ সারা দেশে রাইচ মিল ও অটো রাইচ মিলের জন্য বিখ্যাত ও প্রসিদ্ধ এই ব্যাগ। এছাড়া এ অঞ্চলে শতাধিক ফিস ও ফিডমিল রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানের মালামাল বস্তাবন্দি করে বাজার জাতের সুবিধার্থে এবং দীর্ঘদিন গুণগত মানসম্পন্ন ও সুরক্ষিত রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানের তৈরি ব্যাগ বিশেষ ভূমিকা পালন করবে। জার্মানীর প্রযুক্তি আর চীন থেকে আমদানীকৃত সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরী হচ্ছে প্লাষ্টিক সুতা, সুতা থেকে বস্তা, এরপর লেমিনেটিং, কাটিং, সেলাই ও প্রিন্টিং করার পর এই ব্যাগ বাজারজাত করা হবে। প্রতিষ্ঠানের কোন কালো ধুয়া বা তরল বর্জ্য নেই এটি পরিবেশ বান্ধব। এখানে কর্মরত শ্রমিকগণ থাকবেন সম্পূর্ণ নিরাপদে। প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হলে অত্র এলাকার প্রায় ২ শতাধিক বেকার যুবক ও যুব মহিলার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি জানান। এদিকে এই অটোমেটিক প্লাস্ট্রিক ব্যাগ কারখানা পরীক্ষা মূলক চালু হওয়ায় একাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে এবং শত শত নর-নারী দেখার জন্য ভীড় জমাচ্ছেন প্রতিদিন।




