ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেঁচো দিয়ে জৈব সার তৈরী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৪:৫৭ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : জৈব পদ্ধতিতে কৃষি খামার তৈরীর মাধ্যমে পরিবেশ নষ্ট না করে অধিক উৎপাদন পাওয়া যায় ও মাটির স্বাস্থ্য ভালো রাখা যায়। এই চিন্তাকে মাথায় রেখে সংগ্রাম পরিক্ষামূলকভাবে কেঁচো দিয়ে জৈব সার তৈরীর উদ্যোগ গ্রহন করেছে। পিকেএসএফ-এর সহযোগিতায় সংগ্রাম সংযোগ প্রকল্পের আওতায় তারিকাটা কর্মএলাকায় এই প্রকল্প হাতে নিয়েছে।
পটুয়াখালী জেলার, কলাপাড়া উপজেলার, ইসলামপুর গ্রামের মোসাম্মাৎ রিজিয়া, রোকেয়া ও নুরজাহান ২৭ জুন চারিতে ৩০০০ কেঁচো তুলে জৈব সার তৈরী করা শুরু করেছে। এই কেঁচো মেহেরপুরের আমঝুপি গ্রামের শওকত ওসমানের নিকট থেকে কিনে আনা হয়েছে। চারির ভিতরে ১০০০ করে কেঁচো দেয়া হয়েছে এবং পর্যাপ্ত কাঁচা গোবর দেয়া হয়েছে। ২৫ থেকে ৩০ দিনের মধ্যে এই গোবরকে কেঁচো সারে রূপান্তরিত করবে। সার তুলে বাজারে বিক্রি করা যাবে। প্রতি কেজির দাম ১৫ টাকা। এটি একটি লাভবান প্রকল্প।
কেঁচো দিয়ে তৈরী সার উৎকৃষ্টমানের জৈবসার। এর ভিতরে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় এগার ধরনের গাছের খাদ্যোপাদান পাওয়া যায়। এই সারের ভিতর নাট্রোজেন, ফসফরাস, কার্বনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান থাকে বিধায় এই সার ব্যবহার করলে অন্য কোন সার দেওয়ার প্রয়োজন হয়না।

Need Ads
error: কপি হবে না!