ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের

খবর টি পড়েছেন : ৩৭৫
দেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। ১ জুলাই বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতষ্ঠানটি ওই দাবি করে। বিজ্ঞপ্তিতে টিকা আবিষ্কার নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুর ১২টায় তেজগাঁওয়ে গ্লোব করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে হয়, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। উক্ত সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে। যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে আশা করছেন তারা।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠানটি দাবি করেছে, উক্ত টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের এনসিবিআই ভাইরাস ডাটাবেজে জমা দিয়েছেন যা ইতিমধ্যেই এনসিবিআই কর্তৃক স্বীকৃত ও প্রকাশিত হয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারে আবিষ্কৃত টিকাটির বিশদ বিশ্লেষণের পর ল্যাবরেটরি এনিমেল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে যথাযথ এন্টিবডি তৈরিতে সন্তোষজনক ফলাফল পেয়েছেন বলে দাবি করছেন তারা।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, এই টিকাটির সুরক্ষা ও কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য কাজ করে যাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বরেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু পরবর্তী সংবাদ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads