ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসিডে ঝলসে যাওয়া কাঠালিয়ার রুনু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৭:১০ অপরাহ্ণ

jhalakathi asid 07.04.14ঝালকাঠি প্রতিনিধি : ১৫ দিন পূর্বে এসিডে রুনুর শরীরের অথিকাংশ ঝলসে যায়। মৃত্যুর সাথে লড়াই করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পরে রুনু আশঙ্কামুক্ত না হওয়ায়, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। দরিদ্র রুনুর পরিবার ঢাকায় পাঠানোর মতো অর্থ না থাকায় সোমবার সকাল ৯ টায় কাঠালিয়া থানায় রুনুকে নিয়ে হাজির হয়ে ঘটনার বিবরন দেন। গত ১৫ দিন পূর্বে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকি গ্রামের রুনুর শরীরে এসিড মেরে জলসে দেয় তার সতীন হাসিনা বেগম ও তার দলবল । গত তিন বছর পূর্বে রব্বে আলীর মেয়ে রুনুর সাথে লাল মিয়ার বিয়ে হয়। গত এক বছর পূর্বে প্রথম স্ত্রী হাসিনার নির্যাতনে রুনুর সাথে লাল মিয়ার বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে রুনুর সাথে তার পূর্ব স্বামী লাল মিয়ার সাথে যোগাযোগ থাকার সন্দেহে হাসিনা তার দলবল দ্বারা রুনু কে এসিড দিয়ে পুড়ো শরীর ঝলসে দেয়। তিনি তার এক মাত্র ২ বছরের সন্তানের জন্য বাচতে চান। এ ব্যাপারে কাঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!