ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রায় দুই যুগ অবধি জনগনের ভোগান্তি লাঘবের দ্বার উম্মোচন হতে যাচ্ছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর অত্যাধুনিক ৫৬ স্প্যান বিশিষ্ট ভোলা-চরফ্যাশন সড়কের সর্ববৃহৎ ব্রিজ নির্মান শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে স্বপ্নের এ ব্রিজ ভোলার দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। সুত্র মতে, ১৯৯০ সালের দিকে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন লাঙ্গলখালী ব্রিজটি ভেঙ্গে যায়। এরপর সড়ক ও জনপথ অধিদপ্তর সাময়ীক যাতায়াতের জন্য বাইপাশ বেইলি ব্রিজ নির্মান করেন। এ বেইলি ব্রিজ দিয়ে দীর্ঘ দুই যুগ মানুষ ও সকল যানবাহন যাতায়াত করে আসছিল। বেইলি ব্রিজটিকে ঝুকিপুর্ন বিবেচিত করে কয়েকদফা নোটিশ টানান সওজ। বিগত সরকারের সময় সে সময়ের অনেক প্রভাবশালী মন্ত্রী- এমপি থাকলেও কেউ এই ব্রিজটির দিকে নজর দেয়নি। বর্তমান মহাজোট সরকার প্রথমদফা ক্ষমতা গ্রহনের পর ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের অক্লান্ত প্রচেষ্টায় সড়ক ও জনপথ অধিদপ্তর ভোলা-চরফ্যাশন সড়কের বৃহৎ এ ব্রিজটি নির্মান শুরু করেন। ইতোমধ্যে ব্রিজটি নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। যা বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নির্মান কাজ শেষ হওয়ায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ব্রিজটি চলতি এপ্রিল মাসের যে কোন দিন আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি লালমোহন এসে উদ্বোধন করার কথা রয়েছে বলে সূত্রে জানা গেছে। এ বিষয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। তারই ধারাবাহিকতায় এ ব্রিজটি নির্মান করা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্য ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হবে।




