ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় পৃথক হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত ২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৮:০২ অপরাহ্ণ

Agailjhara Photo- 01আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ৩টি স্থানে হামলা সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। আহত ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

আহতসূত্রে জানা গেছে, উপজেলার চাউকাঠী গ্রামে উপজেলা নির্বাচনী শত্রæতা নিয়ে শনিবার রাতে রাকিব সরদারকে একই এলাকার আকবর মীরের নেতৃত্বে ১৫-২০ জনের এক দল দুর্বৃত্ত মারধর করে গুরুতর আহত করে। এর প্রতিবাদ করলে তাদের আক্রমনের শিকার হয় ফারুক সরদার, সেলিম সরদার, নুর আলম, জাকির সরদার, আকলিমা বেগম, ইলিয়াস হাওলাদার ও আব্দুস ছত্তারসহ ৯জন। এঘটনায় ইলিয়াস, রাকিব ও সেলিনা বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এঘটনায় পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে রতœপুর গ্রামে পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষরা রুনু বেগম, ফাতেমা বেগমসহ ৫জনকে মারধর করে। আহত রুনু বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে পয়সারহাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদ হাওলাদার প্রতিপক্ষ আহসান, ভানু বেগম ও জহিরুলসহ ৬জনকে মারধর করে গুরুতর আহত করে। এদের মধ্যে আহসান ও ভানু বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদীর বাটাজোরে বর্নাঢ্য আয়োজনে অশ্বিনী মেলা অনুষ্ঠিত

‘জীবনের উল্লাসে চল অমৃত সদনে’ শ্লে¬¬া¬গানকে ধারণ করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে মহা ধুমধামে ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠিত অশ্বিনী মেলা শনিবার মধ্যরাতে শেষ হয়েছে। এবারের মেলার শেষদিনে বরিশালের সমাজসেবক ও দানবীর ব্যক্তিত্ব বিজয় কৃষ্ণ দে’কে অশ্বিনী পদক ও বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ৩০জন ছাত্র-ছাত্রীকে অশ্বিনী কুমার দত্ত ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বৃত্তি প্রদান করা হয়।
বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা পুরুষ, দানবীর, শিক্ষাব্রত, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কর্মময় জীবন স্মরণে ১৯৯৭ সাল থেকে বরিশাল ব্রজমোহন থিয়েটার ও বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে আসছিল। এবছর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে তিনদিনব্যাপী এ মেলা বৃহস্পতিবার বিকেলে শুরু হয়ে শনিবার মধ্যরাতে শেষ হয়। মেলার মূল মঞ্চ ‘অশ্বিনী মঞ্চে’ তিনদিনই বিকেলে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলেছিল অশ্বিনী কুমার দত্তের জীবনীর উপর আলোচন আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নৃত্যালেখ্য নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজ সেবক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল থেকে আসা অতিথি শিল্পীসহ স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করে। মেলায় ৩৫টি বইয়ের স্টলসহ দেড়শতাধিক স্টল বসেছেছিল। মেলায় দর্শক, শ্রোতা, ক্রেতাদের উপ্চে পরা ভিড় মেলাকে আরও বেশী আকর্ষণীয় করে তোলে। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ও তার পিতা ব্রজমোহন দত্তের জীবনী নিয়ে লেখা বইসহ বিভিন্ন লেখকের বই এ মেলায় বিক্রি হয়। মেলার শেষদিনে শনিবার বিকেলে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রিন্টৃ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এ্যাড. কাওছার হোসেন। অশ্বিনী কুমার দত্তের জীবনীর উপর আলোচনায় অংশ নেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মেলা উদ্যাপন কমিটির আহŸায়ক আবদুর রব হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী, অধ্যক্ষ কেএম শামসুল ইসলাম, আয়োজক কমিটির অন্যতম সদস্য অহিদ আল মামুন লাভলু, সাংস্কৃতিক সংগঠক মারিফ আহম্মেদ বাপ্পী, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, তাসলিমা বেগম, অর্চনা বণিক প্রমুখ। মেলা শেষে প্রধান অতিথি সমাজসেবক ও দানবীর ব্যক্তিত্ব বিজয় কৃষ্ণ দে’কে অশ্বিনী পদক ও বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ৩০জন ছাত্র-ছাত্রীকে অশ্বিনী কুমার দত্ত ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বৃত্তি প্রদান করেন।

গৌরনদীতে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

‘নিরাপদে হজ্বে যাব, দালালদের কাছ থেকে দুরে থাকব’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদীতে হজ্ব এজেন্সী শ্রান্ত ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় টরকী বন্দর আদর্শ জামে সমজিদ প্রাঙ্গণে আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, টরকী বন্দর জামে মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ. রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন হজ্ব এজেন্সী শ্রান্ত ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব লুৎফর রহমান, পরিচালক আলহাজ্ব মো. শাহআলম মৃধা, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান বেপারী, আলহাজ্ব দিদার হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ। উল্লে¬খ্য, গতবছর কতিপয় দালালদের খপ্পরে পরে গৌরনদী এলাকার ২৮ জন হজ্বযাত্রী বিপাকে পরেছিলেন। একারণে সচেতনতা বৃদ্ধির লক্ষে গৌরনদীতে হজ্ব এজেন্সী শ্রান্ত ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলার আয়োজন করা হয়। হাজী সম্মেলনে গৌরনদী ও পার্শ¦বর্তী এলাকার প্রায় ২ শতাধিক হাজী অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!