মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মেজবাউদ্দীন মোঃ আবু জাফর মিয়া বৃহস্পতিবার (৫৪) বেলা ১.৩০টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজেউন) । তিনি মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দিঘলীয়া উচ্চ বিদ্যালয়ের প্রবিচালনা পরিষদের মৃত্যুর আগ পর্যন্ত সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ফরিদপুর -১ আসনে জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান ,মধুখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন।




