নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চলতি আউশ মৌসুমে চাষীদের সহায়তা হিসাবে ওই সার ও বীজ বিতরন করা হয়।

উপজেলা কৃষি অফিসার আখেরুর রহমান জানান, উপজেলায় ৩০ জন চাষীকে ওই সহায়তা প্রদান করা হয়েছে। ৩০ জন চাষীর মধ্যে উফশী আউশ ধানের জন্য ২০ জন এবং নেরিকা জাতের অউশ ধানের জন্য রয়েছে ১০ জন। উফশী জাতের চাষীরা প্রতি বিঘা জমির জন্য প্রতিজন কে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ইউরিয়া. ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এম ও পি প্রদান করা হয়েছে। নেরিকা জাতের আউশ ধানের চাষীরা পেয়েছেন ১০ কেজি বীজ ধান, ২০ কেজি ইউরিয়া , ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি।




